ঝালকাঠি প্রতিনিধিঃ
২৫শে মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে একাত্তরের শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় পৌর খেয়াঘাট বধ্যভুমিতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান,জেলা প্রশাসক মো.জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,মুক্তিযোদ্ধারা,জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ,পৌরসভা ও বধ্যভুমিতে সংরক্ষণ সংগঠন। পরে শহীদের আত্মার মাকফিরাত কামনা বিশেষ দোয়া মোনাজাত রা হয়।
এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে লাখো মানুষ মুক্তিযুদ্ধে অশং নিয়েছিল। আজ আমরা বঙ্গবন্ধুর জন্য একটি স্বধীন বাংলাদেশ পেয়েছি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছিল। তাদের আত্মত্যাগেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।










