ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এ পর্যন্ত ৩৩জন আক্রান্ত হয়ে ঝালকাঠির সদর হাসপাতালসহ উপজেলায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন অন্যরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে এই জুন মাসেই প্রথম সপ্তাহ থেকে হঠাৎ করে ডেঙ্গু রোগের সংক্রমন বৃদ্ধি পায়।
রোগীরা জানান, বাড়িতে বসে জ¦র হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এসময় পরীক্ষা ডেঙ্গু সনাক্ত হলে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে এ বছরও বেড়েছে। তবে আক্রান্তদের প্রায় সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দু’ জন চিকিৎসাধীন রয়েছে।










