ঝালকাঠি প্রতিনিধিঃ ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও ২য় দিনে চলছে পরিবহন ধর্মঘট। বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ভোগান্তিতে যাত্রী ও ক্রেতারা। ৫ নভেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট, বিড়ামহীন ভাবে চলছে।
ঝালকাঠি কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ঝালকাঠি থেকে যাতায়াতকারী দূরপাল্লার সব ধরনের বাস সারিবদ্ধ করে রাখা হয়েছে। বাস না থাকায় দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছেন, ব্যবসায়ীরা পারছেন না মালামাল পরিবহন করতে।










