ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ১৫টি আশ্রয়ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় ১৩৪টি ব্র্যাকে ১২২১টি উপকার ভোগী পরিবার রয়েছে। এ পরিবার গুলোর আওতায় প্রায় ৪ হাজার মানুষ বসবাস করছে। তাদের মধ্যে ৫৮০ জনক সক্ষম দম্পতি রয়েছে। সরাকার ঘূর্ণমান তহবিল ১ কোটি ৯৩ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্ধ রেখেছে।
এ বরাদ্ধের মধ্যে এ পর্যন্ত ২হাজার ২০২জনকে ২ কোটি ৯২ লক্ষ ৬৪ হাজার টাকা ঋণ প্রদান করেছে। ঋণ আদায়ের হার সন্তোস জনক এবং আদায়ের গড় ৮৫%। ১৯৯৬ সালে বর্তমান সরকার এ আশ্রয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছিল পরবর্তীতে ধরাবাহিকভাবে আশ্রয়ন প্রকল্পের সংখ্যা সম্প্রসারিত হয়েছে। আশ্রয়ন প্রকল্পগুলোতে সেনিটেশন ব্যবস্থা দূর্বল হয়ে রয়েছে। বসতি পরিবার গুলি সুপিয় পানির জন্য বসানো নলকুপ অনেকগুলো অকেজো রয়েছে। সরকারের পরিসংখ্যান অনুযায়ী ১৫টি আশ্রয়ন প্রকল্পর ৭১টি নলকুপ বশানো হয়েছে এবং এর মধ্যে ১৫টি অকেজো রয়েছে ও ২৮টি মেরামত যোগ্য অবস্থায় আছে। স্যানিটারী ল্যাট্টিন এই আশ্রয়ন প্রকল্পগুলোতে ১৫২টি বসানো হয়েছে কিন্তু তার মধ্যে ১২২টি স্বাস্থ্য সম্মত নয়।
ঝালকাাঠি সদর উপজেলায় উত্তর কিস্তাকাঠী আবাসন প্রকল্প-১ এ ২৫০টি পরিবার, উত্তর কিস্তাকাঠী-২ ৬০টি পরিবার, উত্তর কিস্তাকাঠি-৩ ১৪০টি পরিবার, বালিঘোনায় ১০০টি পরিবার, কল্যাণকাঠি ৪০টি পবিরাবার, পাজিঁপুহরীপাড়া ১০০টি পরিবার এবং চরভাটারা কান্দা ১ ও ২ আশ্রয়ণ প্রকল্পে ২৫০টি পরিবার, গুয়াটন ৩০টি পরিবার, রমজানকাঠি ২০টি পরিবার ও কুনিহারি ৪৫টি পরিবার বসবাস করছে।
নলছিটি উপজেলায় চরষাটপাকিয়া ৫০টি পরিবার, রাজাবাড়িয়া ৫০টি পরিবার ও সুবিদপুর ২০টি পরিবার রয়েছে। রাজাপুর উপজেলায় চরইনন্দ্রোপাশা ৫০টি পরিবার ও মানকি সুন্দর ১৬টি পরিবার বসবাস করছে। সরকার এই পরিবার গুলোর স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা ও ঋণদান কর্মসূচি পরিচালনা করেছে।










