ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় গত ১ মাসে(মার্চ)৩২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর আওতায় ৫০টি মামলা দায়ের হয়েছে এবং ৫৪ জনকে দন্ডিত করে ৬ লক্ষ ৭৩ হাজার ৮শ টাকা অর্থদন্ড করা হয়েছে ৭ জনকে বিভিন্ন মেয়াদে খন্ডকালীন সাজা প্রদান করা হয়েছে।
এর পূর্বের মাসে ৪২টি মোবাইল কোর্ট এর আওতায় ৬৩টি মামলা, ৬লক্ষ ৬৪ হাজার ৬১০টাকা অর্থ দন্ড ৬৯জনকে দন্ডিত করে আদায় করা হয়েছে ।
৭জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতী জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য উপস্থাপন করেছেন।










