ঝালকাঠি প্রতিনিধিঃ
মাল্টি পার্টি এ্যাডভোকেসী ফোরাম ঝালকাঠি জেলার প্রায়াত সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম এর আয়েজন করেছে উপজেলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের ফেলো ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে আলোচনা সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক কর্মকর্তা হাফিজুর রহমান দিপু,এসআরএম মানিক , খসরু নোমান, সাকিনা আলম, বেগম নুরুন্নার, সাংবাদিক মানিক রায় ও কেএম সবুজ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডেমেক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা এল ওলড প্রায়াত হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে তারপক্ষ থেকে শোক বার্তা পাঠিয়েছেন এবং শোকবার্তাটি পঠিত হওয়ার পরে হিমুর ছেলে কাছে হস্তান্ত করা হয়।










