ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ভারসম্যহীন আব্দুল জলিল (৭০) গুরুতর আহত হয়েছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রের্ফাড করেন।
তখন পর্যন্ত আব্দুল জলিল স্পষ্ট কোন তথ্য দিতে প্রাছিল না। তাকে বরিশালে নেয়ার মত কোনো লোকজন না থাকায় তাকে হাসপাতালের বাইরে রাখা হয়। বিষয়টি স্থানীয় এক মিডিয়া কর্মীর নজরে আসলে তিনি তাকে চিনতে পারেন, সে গাবখান ধানসিড়ি ইউনিয়নের বাসিন্দা। এই মিডিয়া কর্মী এই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মাসুমকে বিষয়টি অবগত করলে তিনি গাবখান ইউপি সদস্য মো: মহসিনকে হাসপাতালে পাঠায় এবং মহসিন আব্দুল জলিল এর স্ত্রী ঝালকাঠির একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত থাকায় তাকে খুজে বের করে ইউপি সদস্য মহসিন অন্য চিকিৎসকদের পরামর্শ নিয়ে আব্দুল জলিলকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন এবং প্রয়োজনীয় ঔষধ পত্রের ব্যবস্থা করে দেন।
বেলা ১২ টায় ঝালকাঠির কীর্তিপাশা মোড়ে রাস্তাপার হওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিক্্রার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। এ সময় অটোতে থাকা আরো ২ জন যাত্রী দেলোয়ার (৪৬) ও নজরুল (৫৬) আহত হয়েছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। ইউপি সদস্য মহসিন জানায় সে গাবখান গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা। তবে সে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারায়।










