ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের গুরুধাম ব্রীজের পূর্ব পাশে মটর সাইকেলে ধাক্কায় অজ্ঞাতনামা ভিক্ষুক(৭০) নিহত ও নির্মান শ্রমিক মোঃ রেজাউল দেওয়ান(৬০) গুরুতর আহত হয়েছে এবং আহত ব্যক্তিকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার বেলা সোয়া ৩টায় এই ঘটনা ঘেেটছে। দুর্ঘটনা ঘটিয়ে মটর সাইকেল চালক মটর সাইকেল ফেলে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মটর সাইকেলের নাম্বার ধরে তাকে সনাক্ত করার চেষ্টা এবং নিহত বিক্ষুকের পরিচয় জানার চেষ্টা করছে বলে এসআই আলামিন জানিয়েছেন। আহত মোঃ রেজাউল দেওয়ান ঝালকাঠি সদর উপজেলার পোনা বালিয়া ইউনিয়নের দেউরি গ্রামের বাসিন্দা।










