ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে স্ব-কর্মসংস্থান উপকারভোগীদের সাথে মার্কেট এ্যাক্টরদের সংযোগ সভা ও বাজার বিশ্লেষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজিত এই কর্মশালায় ৫০ জন অংশগ্রহন করেছে।
গ্রাম এলাকায় ছাগল, হাঁস-মুরগী পালন ও শাক-শবজি চাষাবাদকারি কৃষক পরিবারের সাথে তাদের পন্য ক্রয়কারি ব্যাবসায়িরা অংশগ্রহন করেছেন। পণ্যের গুনগত মান উন্নয়ন ও ন্যায্যমূল্য প্রাপ্তিতে করনীয়, পণ্যের বাজারজাত করনের সমস্যা চিহ্নিতকরন, পণ্যের সম্ভাব্য বাজার ও বাজারজাত করনের কার্যকরি যোগাযোগের উপায় ও অভিজ্ঞতা বিনিময় এবং বাজার বিশ্লেষন বিষয়ক আলোচনা ও ধারণা প্রদান করা হয়েছে।
কর্মশালা পরিচালনা করেন টেকনিক্যাল কো-অডিটর মোঃ আনোয়ার হোসেন ও প্লান ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ আবু সাঈদ।










