ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ( মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বইমেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ঝালকাঠির শিশু পার্কে এই বই মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন হবে। ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বই মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করবেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
উদ্ভোধনি দিনের সন্ধায় ঝালকাঠির শিশু পার্কে মুক্তিযুদ্ধের সৃতিগাথা নিয়ে জেলা শিল্পএকাডেমির আয়োজনে গণহত্যার পরিবেশ থিয়েটার কর্মসূচির আওতায় ভয়াল দিনের গাঁথা নাটকের উদ্ভোধনি অনুষ্ঠানে জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু ভার্চুয়ালি প্রধান অথিতি থাকবেন। জেলা প্রশাসনের আয়োজনে এই মেলায় ৩৫ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি প্রতিষ্ঠান অংশগ্রহন করবেন।
মেলার এই ৪দিনে উদ্ভোধনি দিনে আলোচনা সভা এবং ধারাবাহিক ভাবে পরবর্তি দিন গুলিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থিদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা, বইপড়া ও পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
বৃধবার বেলা দেড়টায় ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন আমন্ত্রিত মিডিয়া কর্মিদের প্রেসব্রিফিং এর মাধ্যমে এ-বিষয় অবহিত করেন ও সফল ভাবে বই মেলা সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।










