কাঠালিয়া প্রতিনিধিঃ
১৪ দলের সমন্বায়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র ঝালকাঠিতে আগমন উপলক্ষে কাঠালিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।
আগামী ২১ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগদিতে ঝালকাঠি আসছেন। করোনায় দীর্ঘদিন ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠান ও সভা-সমাবেশে যোগদান করলেও এই প্রথম স্বশরীরে কোন অনুষ্ঠান যোগদান করতে যাচ্ছেন। এ উপলক্ষে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ দক্ষিন বাংলার সিংহ পুরুষ, ঝালকাঠির রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে নেতার আগমেরন প্রস্তুতি সভার আয়োজন করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিমল সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক জুয়েল, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।










