ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সভা কক্ষে ২০২১-২২ জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা কার্যক্রমের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সু-শাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে এই সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: রুহুল আমিন এর সভাপতিত্বে এলজিইডি বিভাগের প্রকৌশলীগণ ও বিশিষ্ঠ ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদার সহ ঠিকাদারগণ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে এলাকার জন সাধারন সহ এর সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রকল্প বাস্তবায়নে কি ধরনের ভূমিকা রাখে তা উপকার ভোগী সহ সকলের জানা প্রয়োজন । যাতে এর গুনগতমান বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।










