ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি চেম্বার অব কমার্স ভবনে স্থানীয় লবন মিলমালিকদের সাথে অর্ধবার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সভায় বিসিক চেয়ারম্যান মোঃ মোস্তাক হাসান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বিসিক পরিচালক মোঃ আতাউর রহমান সিদ্দিক, বিসিক খুলনা ও বরিশালেন আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রশিদ জাতীয় পুষ্টি প্রোগ্রামের আনোয়ারুল আলম ও ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ সাউদ্দিন আহম্মেদ সালেক বিশেষ অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন। ঝালকাঠির বিসিক সহকারী ব্যবস্থাপক মোঃ সাফাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি জেলারেল ম্যানেজা বিসিক সরোয়ার হোসেন। বিসিক ঝালকাঠি এর আয়োজন করেছে এবং জাতীয় নিউট্রেশন প্রজেক্ট সহযোগীতা করেছেন। ঝালকাঠি জেলায় লবন মিল মালিকদের ট্রেডিশনাল ও নন ট্রেডিশনাল আয়োডিন মিশ্রিত লবন উৎপাদনের বিষয় সন্তোষ প্রকাশ করেন।










