ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক শাখায় শুরু হয়েছে ৫দিনব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ। বিশ্বস্ত ও স্মার্ট আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সেবা গ্রহিতাদের বিভিন্ন সেবার বিষয় অবহিত করা এবং ব্যাংক খাত থেকে কি ধরণের সহযোগিতা গ্রাহকরা পেতে পারে সে বিষয়ে তাদের সচেতন করার জন্যই এই গ্রাহক সেবা।
আগামী ১৮ জুলাই পর্যন্ত সেবা সপ্তাহ চালু থাকবে। বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের আর্থিক সুরক্ষার স্বার্থে এই সেবা সপ্তাহের আয়োজন করেছে।










