ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দুই সহোদর ভাই গলাটিপে হত্যার চেষ্টা করেছে ভাই মোঃ দেলোয়ার হোসেনকে(৫৮) এবং তাকে দুই ভাই মিলে এলোপাথারী মারধর করে গুরুতর আহত করেছেন।
মোঃ দেলোয়ার হোসেনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের মুরগির বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। তার সহদর ভাই আবুল হোসেন (৪৫) ও বাবুল হোসেন (৪০) এই ঘটনা ঘটিয়েছেন।
এরা পশ্চিম চাঁদকাঠি এলাকার মৃত নুর হোসেন ডাকুয়ার পুত্র। মোঃ দেলোয়ার হোসেন জানান, তার এই দুই ভাই তার পৈত্রিক সম্পত্তি থেকে দীর্ঘদিন বঞ্চিত করে আসছে এবং সম্প্রতি সে আদালতে ভাটোয়ারা মামলা করেছে। মামলা করার কারনে ক্ষুব্ধ হয়ে তাকে প্রকাশ্যে বাজারে বসে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে তবে স্থানিয় ব্যাক্তিরা তাকে রক্ষা করেছে।










