ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সফল ফ্রিল্যান্সারদের মাঝে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯ জন সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক মো.জোহর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) বশীর গাজী। ফ্রিল্যান্সার প্রশিক্ষণনেয়া তরুন তরুনীরা ঝালকাঠি জেলার তিন জন,পটুয়াখালির এক জন,জামালপুরের এক জন,রাজশাহী এক জন, রাজবাড়ি দুই জন ও ময়মনসিংহ এক জন ল্যাপটপ উপহার পেয়েছে।










