ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বর্ষা বৃষ্টির মধ্যেও সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ফুল এবং ক্যাক্টাস জাতীয় চারা বিক্রি হচ্ছে। এই মেলায় ১০টি স্টলে বিভিন্ন নার্সারী প্রতিষ্ঠান প্রায় ৭ হাজার চারা নিয়ে মেলা শুরু হয়। উল্লেখযোগ্য সংখ্যক চারা নিয়ে এসেছে নার্সারী প্রতিষ্ঠান মায়ের দোয়া।
প্রতিবছরই এই মেলায় এই নার্সারী প্রতিষ্ঠানের স্বত্যাধিকারী আলী আকবর জানান তিনি কয়েক বছর যাবত এই মেলায় এসে প্রথম পুরস্কার অর্জন করছেন।
মেলায় বিভিন্ন জাতের ফলের মধ্যে দার্জিলিং কমলা, বার মাসী আম, বিভিন্ন প্রজাতির পেয়ারা, বিভিন্ন আধুনিক জাতের মাল্টাসহ প্রচুর ফল জাতীয় চারা বেশি এসেছে এবং ক্রেতাদের মধ্যেও বনজ চারার চেয়ে ফল চারার চাহিদা সর্বাধিক। মেলায় মায়ের দোয়া নার্সারীর পাশাপাশি বন্ধু ফাউন্ডেশন নার্সারী, ভাই-ভাই নার্সারীসহ বন বিভাগের নার্সারী উৎপাদিত প্রদর্শণ ও বিক্রির জন্য চারা রয়েছে।
ঝালকাঠি জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এই মেলায় প্রতিদিনই নার্সারী প্রতিষ্ঠানের চারা আসছে এবং এ পর্যন্ত ২২ লাখ টাকা মূল্যের ৭ হাজার টাকার চারা মেলায় এসেছে এবং বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী এই মেলার ভাচর্‚য়ালী আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।










