ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী স্বরস্বতী পূজার সাথে ভালবাসা দিবসের অনুভ‚তি মিলেমিশে সব ধর্মের মধ্যে মিলনমেলায় পরিণত হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের পারিবারিক পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লাসহ মহাসমরহে দিনটি উদযাপিত হচ্ছে।
এবছর প্রথমবারের মত নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতালের স্বরস্বতী আয়োজন করেছে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ঝালকাঠির এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডাঃ আবুয়াল হাসান অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধায়ন করছেন। বিশেষ করে হিন্দু পরিবারের সদস্যরা ও মেয়ে ও নারীরা সকালে সেজেগুজে বিদ্যা ও জ্ঞান আরাধ্য দেবী স্বরস্বতীর কাছে অঞ্জলী প্রদান করেছেন।
এছাড়াও শ্রী পঞ্চমী তিথী উপলক্ষ্যে চিরাচরিতভাবে হিন্দু পরিবারে চিড়া, মুড়ি ও দই দিয়ে অতিথিদের আপ্যায়নের রেওয়াজ রয়েছে। বিকালে এরা বিভিন্ন পাড়া মহল্লায় দরবেধে প্রতিমা দর্শনে যাবেন। ভালবাসা দিবস থাকায় এই অনুষ্ঠানে অন্য সম্প্রদায়ের মানুষেরও ভালবাসার টানেই এখানে আসতে হয়েছে। ভালবাসা দিবস উপলক্ষ্যে বিভিন্ন পার্ক, দর্শনীয় স্থানগুলোতে ভালবাসার মানুষদেরকে নিয়ে ঘুরে বেড়িয়েছে । এরই ধারাবাহিকতায় বিশেষ করে ভালবাসার প্রতীক গোলাপ ফুলের দাম কয়েকগুন বাড়িয়ে বিক্রি করছে ফুল ব্যবসায়ীরা।










