ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে ২দিন ব্যাপী উৎসব পালন করা হচ্ছে।
ঝালকাঠি শ্রী শ্রী রাধাগোবিন্ধ অঙ্গনে রবিবার মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ পূজা, সন্ধ্যা রতি এবং রাতে ভাগবতয়ি আলোচনা ও লীলাকীর্তন।
সোমবার দুপুরে বিশেষ পূজা, প্রতিবন্ধী শিশুদের মাঝে বিশেষ খাবার বিতরণ, দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় লীলাকীর্তনের আয়োজন রয়েছে। দুদিনের এই লীলাকীর্তন পরিবেশনে রয়েছে সিলেট থেকে আসা শ্রী দেবাশীষ দাস ও তার দল। লোকনাথ বাবার ভক্তবৃন্দ এর আয়োজন করেছে।










