ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ^কর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের কামার, মৃৎশিল্প, নরসুন্দর সহ হস্তশিল্পের সাথে জড়িত পরিবারের পক্ষ থেকে গোষ্ঠি ভিত্তিক পূজার আয়োজন করা হয়েছে।
শুক্রবার ঝালকাঠির শ্রী শ্রী পাবলিক হরিসভায় নরসুন্দর সমিতির উদ্যোগে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে নরসুন্দর পরিবারের নারী পুরুষ সহ সকল বয়সের সদস্যরা অংশগ্রহন ও দেবতার কাছে অঞ্জলি প্রদান করেছেন।










