ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সামাজিক মূল্যোবোধ বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় জেলায় প্রতি ব্যাজে ২৫জন করে পৃথক পৃথক বিষয়ে ৯দিন করে ধারাবাহিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। সামাজিক মূল্যবোধ গবাদি পশুপালন ও সামাজিক বনায়ন এবং পুজা পদ্ধতির উপরে ৯দিনের এই প্রশিক্ষণ হয়েছে। এই কার্যক্রমটি দুই বছর ধরে চলবে।
মঙ্গলবার বিকাল ৪টায় সমাপনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কমাল হোসেন প্রধান অতিথি ছিলেন। হিন্দুধর্মী কল্যান ট্রাস্টের ট্রাস্ট্রি ভানু লাল দে এর সভাপতিত্বে ঝালকাঠি পৌর ও প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি এ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনী, সদর উপজেলা সদর উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি প্রকৌশলী দিলিপ হালদার ও হিন্দু ধর্মী কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট(ট্রেনিং) অনিমা ব্যানার্জী অতিথি ছিলেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে সুশান্ত সমাদ্দার ও সীমা রানী চক্রবর্তী বক্তব্য রাখেন। সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়।










