ঝালকাঠি প্রতিনিধিঃ
ইঁদুরের দিন হবে শেষ, গর্ব সোনার বাংলাদেশ এই ¯েøাগান নিয়ে মাসব্যাপী শুরু হয়েছে ইঁদুর নিধন অভিযান। সোমবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন।
সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রাজাপুর মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ফনি ভ‚ষন ঢালি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফৈরদৌসি বেগম ও কৃষক মোঃ পারভেজ।
ইঁদুর নিধন অভিযান বিষয়ক মাল্টিমিডিয়ায় উপস্থাপনা প্রদশণ করেন অতিরিক্ত উপ-পরিচালক রিফাত শিকদার। বিশ্ব খাদ্য দিবসে ইঁদুর নিধন অভিযানে ইঁদুর নিধন করে ফসল রক্ষা করার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।










