ঝালকাঠি প্রতিনিধিঃ
‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই আসে’ এ স্লোগানে ঝালকাঠি সদর উপজেলার কৃষি সম্প্রসারন বিভাগের সামনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক এই মেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে মেলায় জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক অলিউর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা
আফরোজসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মেলা টানা তিন দিন ধরে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন জাতের ফলের সথে বিলুপ্তপ্রায় ফলেরও প্রদর্শন করা হয়। আগামী শনিবার বিকেলে ফল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে ফল মেলা।










