ঝালকাঠি প্রতিনিধিঃ কিশোর কিশোরীদের মধ্যে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্ম বিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে স্বোচ্চার হতে সাহায্য করা এবং নিজেদের সিদ্ধান্ত গ্রহন ও মতামত প্রদানের জন্য আত্ম নির্ভরতা গড়ে তোলার লক্ষে কিশোরীদের ৩২দিন ব্যাপি কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ২০জন, নলছিটি ২০জন, রাজাপুর ২০জন এবং কাঠালিয়া উপজেলায় ২০জনসহ জেলায় ৮০জন কিশোরীকে প্রশিক্ষণ দেয়া হবে। বরিশালের ডিভিশনাল কারাতে কিক এ্যান্ড বক্সিং এ্যাসেসিয়েশন এই প্রশিক্ষণ প্রদান করবেন।
মঙ্গলবার বিকেল ৫টায় ঝালকাঠি অফিসার্স এ্যান্ড এলিটস ক্লাবে কারাতে প্রশিক্ষণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী। এসময় এনডিসি বশির গাজী, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসআরএইচআর স্পেশালিস্ট তৌফিকুল করিম চৌধুরী , আর ডি এফ টিম ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম ও সাপোর্ট ইন্ট্রিগেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম উপস্থিত ছিলেন। রিসোর্স ডেভলপম্টে ফাউন্ডেশন আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তা এবং গেøাবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাংলাদশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করছে।










