ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শীতে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের শ^াসকষ্ট জনিত রোগে তাদের কে হাসপাতালে ভর্তি করা হচ্ছে এ ছাড়াও এক শ্রেণি শিশুদের নিউমোনিয়া রোগেও আক্রান্ত হচ্ছে। বয়স্কদের মধ্যে হাপানি ও এ্যাজমা রোগীদে সংখ্যাও ক্রমান্বয় বেড়ে চলেছে।
এছাড়াও কিছু ব্যক্তির মধ্যে শ^াসকষ্ট জনিত কারণে হৃদ রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান জানান কয়েক দিন ধরে এই ধরণের রোগীর সংখ্যা রেড়ে চলেছে তবে,নিয়ন্ত্রণের বাহিরে যায়নি।
এইক রোগীদের হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে এবং হাসপাতালে চিকিৎসার সকল সুবিধা রয়েছে। কিছু কিছু রোগীদের বহির বিভাগ থেকেই পরামর্শ ও ঔষধ দিয়ে বাসায় বিশ্রামে রাখার পরামর্শ ও যতটা সম্ভব ঠান্ডা এরিয়ে থাকা পরামর্শ দেয় হয়েছে।










