ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের গাছের চারা নিয়ে সবুজ র্যালি অনুষ্ঠিত। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি মমত্ববোধ সৃষ্টি করার জন্যই রবিবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেটের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ ও সবুজ র্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় চত্বর থেকে শিশু শিক্ষার্থীদের নিয়ে একটি সবুজ র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সাহাব উদ্দিন মিয়ার সন্তান ক্যাপ্টেন প্ল্যানেটের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক মনু।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ গোলাম রহমান সিকদার,সদস্য মোঃ আমীর হোসেন,সৈয়দ সালাহউদ্দিন,সাংবাদিক এড.আককাস সিকদার ও আ.স.ম মাহমুদুর রহমান পারভেজসহ শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।
পরিবেশের প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেট বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপন এ কর্মসূচির আয়োজন করে।










