ঝালকাঠি প্রতিনিধিঃ
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের প্রতি। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধরণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।










