ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে রাতের আঁধারে রাস্তা কেটে দশটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। বিকল্প পথ না থাকায় গৃহবন্দি হয়ে পরেছে এ পরিবার গুলো শিশু-বৃদ্ধ সবাই। এ ঘটনায় ঝসদর থানয় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোয়াল কান্দা গ্রামে প্রায় এক শতাব্দী ধরে হাওলাদার বাড়ির মানুষজর এই একমাত্র পথটি দিয়েই যাতায়াত করে আসছেন। কৃষিকাজ,পণ্য পরিবহন হাট বাজার এবং শিশুরা বিদ্যালয়ে যায়। কিন্তু সম্প্রতি এই একমাত্র রাস্তাটি রাতের আঁধারে এলাকার প্রভাবশালী আবু ছালেক ও তার ভাই শহীদ জোরপূর্বক কেটে ফেলেছেন। রাস্তায় দেয়া বালুর বস্তা উঠিয়ে ডোবায় পাশের ফেলে দিয়েছে। এতে এখন এই ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ভুক্তভোগী জানায়, কীর্তিপাশা ইউনিয়নের গোয়াল কান্দা গ্রামে হাওলাদার বাড়ির এই প্রচীন পথটি রাতের আঁধারে পেশিশক্তির মাধ্যমে কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী ছালেক ও তার ভাইয়েরা। এখন শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে দশ পরিবারের শিশু-বৃদ্ধসহ সবাইকে। বিকল্প পথে বর্ষার পানিকাদায় শিক্ষার্থীদের স্কুলে চলাচল করতে অনেক কষ্ট হয়। কেবল ভুক্তভোগীরাই নয়, স্থানীয়রাও এ ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করে রাস্তাটি খুলে ব্যবহার করতে দেয়ার জন্য প্রশাসনের পদক্ষেপের দাবী জানাচ্ছে।
অবরুদ্ধ ১০ পরিবারে অর্ধশত লোক সংখ্যা রয়েেেছ। এছাড়া আশপাশের আরও কয়েশ লোকজন এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতো।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










