ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন সভাপতিত্ব করেন। সভায় দেওয়ানী মামলা সংক্রান্ত তথ্য ও কার্যবিবরণী ভু-সম্পত্তি জবর দখলের প্রতিরোধ ও প্রতিকার মূলক বিষয় ২০২৪ সালের কৃষি খাস জমি ব্যবস্থাপনা বন্দবাস্ত বিষয়ক কার্যক্রম, আশ্রায়ণ প্রকল্পর উন্নয়ন ও রক্ষণা বেক্ষণ বিষয়ক আশ্রয়ন প্রকল্প সমূহের করনিয় বিষয় ইত্যাদি আলোচিত হয়েছে।
সভায় জানানো হয়েছে এবছর ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে এবং অনুরূপভাবে নামজারীর ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে অন্যান্য জেলাগুলোর মধ্যে ঝালকাঠি জেলা শীর্ষে রয়েছে। সভায় আগামী মাসের মধ্যে ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান বা সংস্থাকে দ্রæত বরাদ্দ চেয়ে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে কর পরিশোধের উদ্যোগ নেয়ার তাগিত দেয়া হয়েছে।
এছাড়া জেলা আশ্রয়ন প্রকল্পগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিবার পরিকল্পনা জনস্বাস্থ্য ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট বিভাগকে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সভায় জেলার রাজস্ব বিভাগসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










