ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আাসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে
আমাদের করনীয় বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১.৩০ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন । বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জেন ডা: এইচ এম জহিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম , জেলা পরিষদ নির্বাহী কর্মকতা ইমরান শাহারিয়ার ,জেলা বিএনপির আহবায়ক এ্যা: সৈয়দ হোসেন । সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) কাওসার হোসেন ।
জেলা প্রশাসন ও কনজুমারস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব ) এর আয়োজনে সভায় সরকারি বিভিন্ন বিভাগের প্রধান , চেম্বার অব কর্মাস প্রতিনিধি , রাজনৈতিক ব্যাক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধি ও ক্যাব সদস্যরা উপস্থিত ছিলেন । সভায় শহরে রমজানের পবিত্রতা রক্ষার জন্য মাইকিং , বাস পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি রোধ করা ।
এ ছাড়া প্রানী সম্পদ ও খাদ্য বিভাগ এবং ক্যাব সদস্যদের সম¦নয়ে সুলভ মূল্যের দোকান খোলা হবে । এই দোকানে চাল আটা ডিম মাংস বয়লার মুরগি ভোজ্য তেল বেসন সহ ১৩ টি রকমের পন্য এই সুলভ মূল্যও দোকানে বিক্রি হবে । ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাউসার হোসেনকে আহবায়ক ও খাদ্য প্রানী সম্পদ বিভাগ চেম্বার অব কর্মাস এবং ক্যাব সদস্য নিয়ে ৭ সদস্যদের একটা পরিচলনা কমিটি গঠন করা হয়েছে । সভায় ক্যাব সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন ব্যাক্তিবর্গরা মতামত তুলে ধরে ব্যক্তব্য রাখেন ।










