ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় এ বছর সরকার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে জেলার ৪টি উপজেলায় আসন্ন রবি মৌসুমের জন্য ১৪ হাজার ৯০জন কৃষককে ১৪০৯০ বিঘায় গম, ভুট্টা, শরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মশুর ও খেসারী ডাল চাষের জন্য প্রণোদনা সার বীজ বিতরণ করছে।
সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে তৈল জাতীয় ফসল শরিষা চাষের জন্য। জেলায় রবি মৌসুমের জন্য ১ কোটি ৩৫ লক্ষ ৫৩ হাজার ৪৫০ টাকা এই খাতে কৃষি প্রনোদনা দেয়া হয়েছে। ৩০০বিঘা গম চাষে ৩০০জন কৃষকের জন্য ৫ লাখ ৩৭ হাজার টাকা, ৯৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের জন্য ৯৫০জন কৃষকের জন্য ১৩ লাখ ৬৮ হাজার টাকা, ৬ হাজার বিঘা সরিষা চাষে ৬০০০ হাজার কৃষকের জন্য ৩৩ লাখ ৫৭ হাজার টাকা, সুর্যমূখী চাষের জন্য ১৪৪০ বিঘা জমিতে ১৪৪০জন কৃষককে ৩৪ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা, সয়াবিন চাষের জন্য ৩০০ বিঘা জমিতে ৩০০জন কৃষকের অনুক‚লে ৪ লাখ ৮০০ টাকা, মুগ ডাল চাষের জন্য ৪হাজার বিঘা জমিতে ৪০০০ কৃষকের অনুক‚লে ৩৩ লাখ ৬০ হাজার, মুশুর ডাল চাষের জন্য ৪০০ বিঘা জমিতে ৪০০ জন কৃষকের জন্য ৩ লাখ ৮৬ হাজার, ৭০০ বিঘা জমিতে খেসারি ডালের চাষের জন্য ৭০০জন কৃষকে ৬ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা প্রনোদনা দেয়া হয়েছে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে জেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রনোদনা সহায়তা দেয়া হয়েছে।
এই প্রনোদনার আওতায় বিভিন্ন ফসলের জন্য প্রকারভেদে সার ও বীজ দেয়া হবে। বর্তমানে উপজেলাগুলোতে তালিকাভ‚ক্ত কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে সার ও বীজ বিতরণ করা হচ্ছে এবং এই প্রনোদনা সহায়তা নেয়ার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকরা জড়ো হচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলায় এই প্রনোদনার আওতায় ৩ হাজার ৯৪৫ বিঘা চাষের জন্য অনুরুপ কৃষকের জন্য ৩৭ লাখ ৬৪ হাজার ৮০ টাকা, নলছিটি উপজেলায় ৩ হাজার ৯৪৫ বিঘা চাষের জন্য অনুরুপ কৃষকের জন্য ৩৭ লাখ ৬৪ হাজার ৮০ টাকা, রাজাপুর উপজেলায় ৩ হাজার ১০০ বিঘা চাষের জন্য ৩০ লাখ ১২ হাজার ৬৪৫ টাকা, কাঠালিয়া উপজেলায় ৩ হাজার ১০০ বিঘা চাষের জন্য ৩০ লাখ ১২ হাজার ৬৪৫ টাকা প্রনোদনার বরাদ্দ দেয়া হয়েছে। গত ০৬ নভেম্বর জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ঝালকাঠিতে এসে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করছেন।










