ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির চিফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মোঃ রনিকে(২৫) দেড় বছরে বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩মাসের কারাদন্ড প্রদান করেছে। মোঃ রনি জেলার রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রোপাশা গ্রামের আব্দুস সালামের পুত্র। আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
২০১৮ সালের ১ আগস্ট নলছিটি উপজেলার ঢাপর গ্রামের মোঃ আবেদ আলীর কন্যা নুরনেহার বেগমের সাথে বিবাহ হয়। আসামী রনি নিয়মিত কাজ করে না এবং বখাটে প্রকৃতির।
২০২০ সালের ৩০ জানুয়ারি স্ত্রী নূরনাহার বেগমকে পিত্রালয় থেকে ১লক্ষ টাকা যৌতুক হিসেবে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। এব্যাপারে নূরনাহার বেগম ২০২০ সালে ৮মার্চ আদালতে মামলা দায়ের করে। আদালত ৩জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে।










