ঝালকাঠি প্রতিনিধিঃ
শ্রদ্ধা, ভালোবাসা ও স্মরণে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। আজ শুক্রবার সকালে শহরের টাউনহলের সামনে চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামী লীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার প্রচার ও প্রকাশনা সম্পাদকর অ্যাডভোকেট এম আলম খান কামাল,অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির।
পরে জেলের ভেতর হত্যা শিকার জাতীয় এ চার নেতার প্রতিকৃতিতে। এ সময় জেলের ভেতর হত্যা শিকার জাতীয় চার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।










