ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। শনিবার বেলা ১২টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৪শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ সিহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা দুলাল সাহা, শহিদ ইমাম পাশা, মনোয়ার হোসেন খান, রুহুল আমিন ও আঃ হাকিম বক্তব্য রাখেন।
এর পূর্বে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অপর্ন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচ কাওয়াচ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।










