ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় মা ইলিশ সংরক্ষন অভিযানের আওতায় রবিবার সকাল পর্যন্ত ২টি মোবাইল কোর্টের আওতায় ৭টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে মাছঘাট, ১৬টি আরদ এবং ১৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।
অভিযানে ৬ কেজি ইলিশ মাছ ও ১১ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা এবং জব্দকৃত মাছ এতিম খানায় বিতরন করা হয়েছে।










