ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মা ইলিশ শিকার করার অপরাধে দুই জেলে আটক করে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করা হয়েছে।
এসময় ২৫ হাজার মিটার জাল , ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ। মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আটক জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও নৌকা ভেঙে ধ্বংস করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালান হয়।
জেলা মৎস কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় দুই জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৫ হাজার মিটার জাল , ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।










