ঝালকাঠি প্রতিনিধিঃ
রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল ধর্মের সুধী সমাজের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আলহাজ¦ সদরদার মোঃ শাহ আলম । প্রধন অতিথি ছিলেন আলহাজ¦ মাওলানা খালিলুর রহমান নেছারাবাদী। অন্যদের মধ্যে জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন মসজিদ ও মন্দিরের সভাপতি সম্পাদকগণ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান নেছারাবাদী সকল ধর্মের সহাবস্থানের মধ্য নিয়ে শান্তি, ঐক্য ও সমৃদ্ধি বজায় রাখার জন্য এই আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি গঠন করেছিলেন। সভায় ৩১ মার্চ আসরবাদ ঝালকাঠিতে রমজানের পবিত্রতা রক্ষার্থে মানুষকে সচেতন করার জন্য র্যালি, রাস্তার মোড়ে মোড় ব্যানার, রমজানের সময় মনিটরিং টিম ও ঈদ উৎযাপন কালিন এই কমিটির মাধ্যমে উৎসৃঙ্খলতা রোধে মনিটরিং টিমের তৎপরতা রাখা হবে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। আমরা সকলে ধর্মীয় অনুশাসন মেনে রমাজেন তাৎপর্য প্রতি শ্রোদ্ধশীল থাকবো। এই মাসটি সংযমের মাস, এজন্য সকলকে সকল প্রকার অনৈতিকতাকে বাদ দিয়ে চলতে হবে।










