ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেমস (এবহফবৎ ঊয়ঁরঃু গড়াবসবহঃ রহ ঝপযড়ড়ষ) কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের জেমস কার্যক্রম ও এডোলেসেন্ট কর্নার এবং স্কুলভিত্তিক বল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কার্যক্রম আরো গতিশীল ও সূচারু রুপে পরিচালনার জন্য জেমস কার্যক্রমের এই মতবিনিময় সভা। প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহায়তায় রিসোর্স ডেভলপমেন্ট ফউন্ডেশন (আরডিএফ) ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে। ঝালকাঠি জেলার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও জেমস শিক্ষক এই মতবিনিময় সভায় অংশগ্রহন করেছেন।
ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মোঃ আবু সালেহ। প্রকল্পের মাল্টিমিডিয়ায় কার্যক্রমের উপর উপস্থাপন করেন টেকনিক্যাল স্পেশালিস্ট তৌফিকুল করিম। দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন পূজা কর্মকার। এছাড়াও শিক্ষক, সুবিধাভোগি ছাত্রীরা বক্তব্য রাখেন।










