ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ফেনসিডিল পাচার মামলায় ১জনকে ১০ বছরের কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে। এই আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মঙ্গলবার এই রায় প্রদান করেছেন।
তবে রায় প্রদানকালীন সময়ে আসামি পলাতক ছিল এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলা তালতলা লচ এর মোঃ রওশন আলমের পুত্র মনিরুল ইসলাম (৫৭)। ২০২২ সালের ১০ জুলাই সকাল পৌনে ১২ টায় ঝালকাঠি সদর উপজেলায় ছত্তরকান্দা জামে মসজিদের সড়ক দিয়ে ৪৯ বোতল ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর আই উত্তম কুমার বিশ্বাস মোটরসাইকেল তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করে এবং এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একই দিন মামলা দায়ের হয়। সদর থানার এস আই সোয়াইব হাসান ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আসামীর বিরুদ্ধে আদালতে দায়ের করে। আদালত ৭জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহণ করেন।










