ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লাল ও সবজ ২টি দল এই ম্যাচে অংশগ্রহন করেছে। ম্যাচ টি গোল শূন্যভাবে শেষ হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এর আয়োজন করেছেন।
উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্তে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ্ আলম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলু উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, মাদক বর্তমান সময় জাতিকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। মাদক থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে মেধা শুন্য করার জন্য পাকিস্তানীরা মুক্তিযুদ্ধের সময় দেশর বরন্য ব্যাক্তিদেরকে হত্যা করেছে এই গোষ্ঠি চক্রান্ত করে দেশের মধ্যে রোহিঙ্গা অনুপ্রেবেশ করিয়ে মাদক বিস্তার করছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড মানুষকে দূরে রাখে এবং এই জন্য খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হবে।










