ঝালকাঠি প্রতিনিধিঃ
মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান এই ¯েøাগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অভিযান আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১২ টায় এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও (পিপিএম সেবা) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন শিবলির সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, জেলার ৪টি উপজেলার উপজেলার মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এই দিবস উপলক্ষ্যে আহত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রæপের শিক্ষার্থীদের বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়েছে।










