ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারখী গ্রামে রবিউল হাওলাদারের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিবেশি একটি মাদকসেবী সন্ত্রাসী পরিবার। সোমবার দিবাগত রাত পৌনে ৯টায় এই ঘটনা ঘটেছে। এই দিন গরিব কৃষক পরিবার রবিউল হাওলাদার ১৫ হাজার টাকা ব্যায় করে খড়ের গাদা তৈরী করেছিলেন। এই ঘটনার দুদিন পূর্বে রবিউল হাওলাদারের পুত্র সজিব হাওলাদারকে (১৩) চামটা বাজারে বসে মারধর করা হয়েছে। ১৫ দিন পূর্বে রবিউল হাওলাদারের একটি ছাগল প্রতিবেশি হালিম হাওলাদারের ছোট পেয়ারা গাছের পাতা খায় এবং হালিম হাওলাদার ও তার পরিবারের সদস্যরা মিলে ছাগলটিকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করায় তার জের হিসেবেই সজিবকে মারধর ও খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা।
খড়ের গাদায় আগুনে পুড়িয়ে দেয়ার খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন ও রবিউল হাওলাদারের পরিবারের অভিযোগ লিপিবদ্ধ করেছেন। সরজমিনে গিয়ে জানা গেছে আলিম হাওলাদার এই এলাকার হাশেম হাওলাদারের পুত্র। সে একাধিকবার ফেন্সিডিল ও গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার হয়ে হাজতবাস করেছে। এখনো তার বাড়িতে সন্ধ্যার পরে মাদকসেবীদের আনাগোনা চলে। এই ঘটনাগুলির সাথে হালিম হাওলাদারের পুত্র আনোয়ার হাওলাদার ও জয়নাল চকিদারের পুত্র মোঃ হেলাল হাওলাদার জড়িত রয়েছে। ঝালকাঠি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে রবিউল হাওলাদার নিরিহ একটি গরিব কৃষক পরিবার এবং তার প্রতিবেশি হালিম হাওলাদার সন্ত্রাসি প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধেপুলিশ আইনগত কঠোর ব্যাবস্থা গ্রহন করবে।










