ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল ও মসলার জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের মাঠ দিবস ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার নথুল্লাহবাদ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মাঠ দিবসে বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক তাওফিকুল আলম প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসাণের উপ-পরিচালক মনিরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখর মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতানা আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ খাদিজা। সভাপতিত্ব করেন।
নথুল্লবাদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গির। অন্যদের মধ্যে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগতা রেহানা বেগম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফাইজুল ইসলাম বক্তব্য রাখেন। ইউনিয়নের দিবাকরকাঠী প্রকল্পভুক্ত গ্রামে বারি খেসারি ও বারি মুগ-৬ জাতের ডালের উৎপাদনের ফলাফল পর্যালোচনা করা হয়েছে।










