ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পরে চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠির গাবখান মোহনা থেকে শুরু হয়ে ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট সংলগ্ন পৌর মিনিপার্কে এসে শেষ হবে।
এই নৌকা বাইস প্রতিযোগিতায় ৬৪ মাল্লার ৭টি নৌকা অংশগ্রহণ করছেন এবং এদেরকে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে ভাড়ায় আনা হয়েছে। এই প্রতিযোগিতায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ঝালকাঠি পৌরসভা, সদর উপজেলা পরিষদ, ঝালকাঠি চেম্বার অব কমার্স এবং শেখেরহাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নৌকা বাইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।










