ঝালকাঠি প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার রাতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় নৃত্য, কবিতা আবৃতি এবং গীতি আলোখ্য পরিবেশন করা হয়। শিল্পকলা একাডেমির প্রশিক্ষনার্থী শিল্পী ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।










