ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অনিবন্ধিত ও লাইসেন্স নবায়ন এবং অন্যান্য প্রয়োজনিয় কাগজপত্র না থাকায় ৮টি ডায়গনেষ্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একটি ক্লিনিককে ১০হাজার টাকা জারমানা করা হয়েছে। ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন মেয়াদের অঙ্গীকার দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে।
আজ ২৯ মে শনিবার বিকেল সাড়ে চার টা পর্যন্ত জেলার চার উপজেলায় এক যোগে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।
সদর উপজেলায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট আহম্মেদ হাসান এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সিয়াম আহসান প্রমুখ। এসময় ১৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে দু’টিকে বন্ধ, একটিকে ১০ হাজার টাকা জমিমানা করা হয়েছে। বাকী ৭টিকে বিভিন্ন মেয়াদে সময় দিয়ে লাইসেন্স নবায়নসহ অন্যান্য প্রয়্জোনীয় শর্ত পূরনের নির্দেশ দেয়া হয়ছে।
সিভিল সার্জন ডা. শিহার উদ্দিন জানান, রাজাপুর উপজেলায় ৪টিতে অভিযান চালিয়ে দুটিকে বন্ধ করে দেয়া হয়েছে। কাঠালিয়া উপজেলায় ৬ টির মধ্যে ৪টি বন্ধ করে দেয়া হয়েছে, এবং নলছিটি উপজেলায় ৪ টির মধ্যে দু’টিকে সময় দেয়া হয়েছে।











