ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষনিক ঝাঁকুনিতে আতঙ্কিত হয়েছে অনেকে। শনিবার সকাল ৯.৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
শনিবার ঝালকাঠিবাসীর সকালটা আতঙ্কেকেই যেন শুরু হয়। হঠাৎ হালকাভাবে ঝুাঁকনি অনুভূত হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনবার এমন হওয়ায় বিষয়টি টেরপান অনেকেই। তবে অপেক্ষাকৃত পুরাতন ভবন এবং কাঠের স্থাপনায় ভূমিকম্পের বিষয়টি স্পস্ট অনুভব হয়।
এ সময় আতংকিত হয়ে পড়েন তারা। বিভিন্ন স্থানেই আচমকা এই ঝাঁকনিতে ভয় পেয়ে যান লোকজন। তবে কোথায় কোন প্রকার ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঝালকাঠি শহরের স্টেশন রোডের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, সকালে ঘুমভাঙে ভূমিকম্পের কম্পনে। হঠাৎ করে সবকিছু কেপে ওঠে। বাচ্চারা ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম।










