ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলায় বিভিন্ন আশ্রয়ন ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে বৃক্ষ চারা বিতরণ চারা অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভ‚মি সাইফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক সদস্যদের উৎপাদিত চারা মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে সদর উপজেলার ১০০০ আম, পেয়ারা, লেবু ও নিম, বিভিন্ন আশ্রয়ন ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের বিতরণ করা হয়েছে।
এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক বিভাস চন্দ্র তরপদার, রিসান রেজা মোঃ সাহেদ, ব্র্যাক জেলা সমন্বয়ক, ঝালকাঠি, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত চন্দ্র শীল, আজিজুর রহমান, এরিয়া ম্যানেজার, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসাইন, ডেপুটি ম্যানেজার, ইউপিজি কর্মসূচি, পবিত্র চন্দ্র রায়, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ইউপিজি প্রমুখ। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগতিায় ইউপিজি সদস্যদের নার্সারী থেকে এই চারা সংগ্রহ করা হয়েছে।










