ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সবজি বাজারের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ করার জন্য শহরে সাধনার মোড় এলাকায় সবজি বাজার খুলেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ রোবার সাকলে জেলা প্রশাসক আশরাফুর রহমান এ বাজারে উপস্থিত হয়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য ওজন করে বিক্রি করেছেন।
গত এক সপ্তাহ পূর্ব থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সাধনার মোড় এ সবজি বাজার চালু করেন। এই বাজারে লাউ, কুমাড়, পটল, ঢেরস, চিচিংগা, করলা, কাচা মরিচ, মুলা, কচুসহ বিভিন্ন ধরনের ও পণ্য বিক্রি হচ্ছে। এখানে ক্রেতাদের ভীর রয়েছে। অন্য হাট বা বাজারের চেয়ে কম মূল্যে সবজি কিনতে পারায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছে এবং ছাত্রদের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোক্তাদের মধ্যে মোঃ জুবায়ের জানিয়েছেন, তারা বাজার থেকে যে দামে পণ্য ক্রয় করেন প্রায় সেই দামেই এখানে পণ্য বিক্রি করছে। তিনি আরও জানান, এই বাজার যতদিন পর্যন্ত সবজি বাজারের মূল্য নিয়ন্ত্রণ না হবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।










