ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বিকাল ৫টায় জেলা মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারনে “বিশেষ কম্বিং” অপারেশন-২০২২” সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্বে এই সভায় জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ কম্বিং অপরেশনের সময় মৎসজীবিদের নদীতে অবৈধ ও ক্ষতিকর জাল ফেলা থেকে বিরত রাখা, মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য জাল অপসারন, বিশেষ কম্বিং অপারেশন ২০২২ পরিচালনার জন্য একটি গোপন অপারেশনারল পরিকল্পনা তৈরি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতা প্রদান ও পুলিশ বিভাগ, র্যাব ফোর্সেস এবং আনসার ও ভিডিপি সদস্যদের সহযোগিতা বিষয় আলোচিত হয়েছে।










